ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা-১ আসনে পরাজিত প্রার্থীকে মিষ্টি মুখের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন এমপি

  • মাগুরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৫৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

রাজনীতিতে সৌহার্দ্য ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করলেন মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মিষ্টি মুখের মধ্য দিয়ে তিনি ছড়িয়ে দিলেন সম্প্রীতির বার্তা।

শনিবার রাতে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় অবস্থিত জামায়াতে ইসলামীর  জেলা কার্যালয়ে উপস্থিত হন নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খানসহ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। এ সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামী আমির ও মাগুরা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী পরাজিত প্রার্থী অধ্যাপক এম বি বাকের এবং মাগুরা-১ আসনে পরাজিত প্রার্থী আব্দুল মতিন।

সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মিষ্টিমুখ করান। অপরদিকে পরাজিত দুই প্রার্থী ফুল দিয়ে তাকে বরণ করে নেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, নির্বাচন প্রতিযোগিতার বিষয়, কিন্তু উন্নয়ন সবার। আগামী দিনে একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক মাগুরা গড়তে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করবো।পরাজিত প্রার্থীরাও তাকে অভিনন্দন জানিয়ে মাগুরার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরা-১ আসনে পরাজিত প্রার্থীকে মিষ্টি মুখের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন এমপি

প্রকাশের সময় : ১১:৫৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬