ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীর অভিযান, অতিরিক্ত ভাড়া নেওয়ায় জরিমানা

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১১:৫৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৩৯৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে যাত্রীদের কাছ থেকে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দুই যাত্রীবাহী বাসকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত ১১ বুধবার  জুন রাতে রাণীশংকৈল নেকমরদ বাসস্ট্যান্ডে সেনাবাহিনী ও পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শ্যামলী পরিবহন ও রাহবার পরিবহনের বিরুদ্ধে মামলা ও ৬০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিউল মাজলুবিন রহমান।

যাত্রীদের অভিযোগ, পরিবহনগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ নিচ্ছে। স্বাভাবিক দিনের ৭০০ টাকার ভাড়া ১০০০ টাকা নিচ্ছে। প্রতিবাদ করলেই বিভিন্ন কথা বলে। এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে অন্যান্য যাত্রীরাও।

রফিকুল নামে এক যাত্রী বলেন, এমন অভিযান আমাদের জন্য স্বস্তিদায়ক। এতে পরিবহনখাতে শৃঙ্খলা ফিরে আসবে।

রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিউল মাজলুবিন রহমান বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীকে নিয়ে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে বেশ কয়েকটি পরিবহনের কাউন্টারের কর্মীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এ সময় শ্যামলী পরিবহন ও রাহবার পরিবহনের কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

সেনাবাহিনীর অভিযান, অতিরিক্ত ভাড়া নেওয়ায় জরিমানা

প্রকাশের সময় : ১১:৫৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫