ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যালয় থেকে ফাইলসহ নগদ অর্থ চুরির অভিযোগ

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০১:৫৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুল নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। স্কুলের আলমিরা ভেঙে গুরুত্বপূর্ণ ফাইলপত্রসহ নগদ এক লাখ ২৭ হাজার টাকা নিয়ে গেছে চোর। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতের যেকোনো সময় কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় এ  ঘটনাটি ঘটে।

স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে স্কুলের সহকারী শিক্ষক অনিক রহমান ভেতরে ঢুকে দেখতে পান অফিস কক্ষের তালা ভাঙা।

তিনি আরো বলেন, অফিস কক্ষের সবকিছু তছনছ অবস্থায় পাওয়া যায়। আলমিরা ভেঙে গুরুত্বপূর্ণ কিছু ফাইল, টাই-ব্যাজ, খাতা-ডায়েরি বিক্রির টাকা ও ভর্তির টাকাসহ এক লাখ ২৭ হাজার টাকা নিয়ে গেছে। ধারণা করছি, এটা শুধু চুরি নয়, চক্রান্ত হতে পারে।

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, ‘ঘটনা জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মামলার প্রক্রিয়া চলছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যালয় থেকে ফাইলসহ নগদ অর্থ চুরির অভিযোগ

প্রকাশের সময় : ০১:৫৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬