ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানের জন্য আজ থেকেই স্কুল বন্ধের ঘোষনা

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১১:১৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

শিক্ষক-শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রমজানে স্কুল বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) স্কুলের ছুটির তালিকা সংশোধন করে তা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটি ২৬ মার্চ পর্যন্ত চলবে। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবে।

গত রবিবার এক রিট মামলার শুনানি শেষে পুরো রোজার মাস স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করা হয়। সেই আপিলে আগের আদেশের ওপর স্থগিতাদেশ দেওয়ায় ছুটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রি ব্রত উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। গত সোমবার প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু  হয়েছে।

তবে নির্বাচনের ছুটির মধ্য দিয়ে মাদরাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীদের ঈদের ছুটি শুরু হয়েছে। মাদরাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২৮ মার্চ পর্যন্ত ছুটি চলবে। এদিকে কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, বুধবার থেকে কলেজগুলোতে ঈদের ছুটি শুরু হয়েছে। ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

রমজানের জন্য আজ থেকেই স্কুল বন্ধের ঘোষনা

প্রকাশের সময় : ১১:১৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬