ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা বরিশালে

  • বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

বরিশাল সদর উপজেলায় এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তার নাম দেলোয়ার হোসেন চৌধুরী (৬০)। তিনি উপজেলার উত্তর কড়াপুর গ্রামের মৃত নজির চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, দেলোয়ার ইউনিয়নের বৌশের হাটের ইজারাদার এবং ইউনিয়ন বিএনপির কর্মী।বুধবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে রায়পাশা-কড়াপুর ইউনিয়নে রাস্তার পাশে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রাম পুলিশ সদস্য মো. ওসমান জানান, ইউনিয়নের বসুরহাট- কাশিপুর সড়কের শিবপুর বাদামতলা অতিক্রমকালে এক অটোরিকশা চালক সাইকেল ও মাফলার পড়ে থাকতে দেখেন। তিনি গিয়ে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানান। পরে ইউপি সদস্য বিষয়টি দায়িত্বরত চেয়ারম্যানকে জানান।

গ্রাম পুলিশ সদস্য মো. ওসমান আরও জানান, “পরবর্তীতে চেয়ারম্যান আমাকে ঘটনাস্থলে পাঠান। আমি ঘটনাস্থলে গিয়ে ডোবার মধ্যে লাশটি দেখতে পাই।”

জানা গেছে, দেলোয়ার চৌধুরীর মাথার ডান পাশে ধারালো অস্ত্রের জখম রয়েছে। ধারণা করা হচ্ছে, জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যার ঘটনা ঘটেছে। কারণ তার সঙ্গে মোবাইল ফোন,  নগদ এক লাখ ৫২ হাজার টাকা পাওয়া গেছে।

ইউপি সদস্য হাবিবুর রহমান মিন্টু জানান, জমি নিয়ে বিরোধে এ হত্যার ঘটনা ঘটেছে। বিরোধের জেরে এর আগে দেলোয়ারের বাবা নজির চৌধুরীকেও হত্যা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আজাদী বলেন, বাজারের ইজারার টাকা উত্তোলন করে শ্বশুর বাড়ির উদ্দশ্যে রওনা হন দেলোয়ার। বাদামতলার নির্জন এলাকায় তাকে পেয়ে কুপিয়ে রাস্তার পশে হোগলপাতার ডোবায় ফেলে রেখেছে দুর্বৃত্তরা।

তিনি বলেন, বিএনপি কর্মী দেলোয়ারের সাথে স্থানীয় আওয়ামী লীগ কর্মী সবুজ চৌধুরীর জমি নিয়ে বিরোধ রয়েছে। শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান বলেন, পরিবারের সাথে কথা হয়োছে। তাদের দেওয়া তথ্যানুযায়ী জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা বরিশালে

প্রকাশের সময় : ১২:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬