ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে সোর্স বাবু পিস্তলসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির অভিযোগে সজীব ভূঁইয়া ওরফে ‘সোর্স বাবু’কে (৩৩) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার রাত ৩টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সজীবের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পেন গান, দুই রাউন্ড গুলির খোসা ও ৪০ পিস ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানায়, সজীব ভূঁইয়া বাবু সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় নিজেকে কখনও র‌্যাব বা পুলিশের সোর্স, আবার কখনও কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেন।

র‌্যাব উল্লেখ করে, সজীবের নেতৃত্বে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। তিনি বিভিন্ন ব্যবসায়ীর কাছে র‌্যাব ও পুলিশের ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দিতেন তিনি।

এছাড়া র‌্যাব ও পুলিশের সদস্যদের আসল ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিষয়টি নজরে আসার পর র‌্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে সোর্স বাবু পিস্তলসহ গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৩:২৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬