ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন ড. ইফতেখারুজ্জামান

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১২:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৮৫ বার পড়া হয়েছে

দুর্নীতি এবং ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশর (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার, বিশেষ করে ধর্ম এবং জাতিগত বৈষম্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়, একুশের চেতনার সাথে সাংঘর্ষিক।

সকল মানুষের সমান অধিকার বিশেষ করে নারী, ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধীসহ সকল প্রান্তিক জনগণের সমান অধিকার যারা হরণ করেন তারা একুশের চেতনার পরিপন্থী ব্যবহার করেন এবং সেটি আমরা প্রত্যাখ্যান করতে চাই।

তিনি আরও বলেন, এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে একুশের চেতনা ধারণ করে সকল মানুষের সমান অধিকার, সহাবস্থান, সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এটি হচ্ছে একুশের মূল চেতনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন ড. ইফতেখারুজ্জামান

প্রকাশের সময় : ১২:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬