ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রতিমন্ত্রী টুকুর শ্রদ্ধা নিবেদন

টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের শ্রদ্ধা জানানো হয়।

এরপর পুলিশ প্রশাসন, টাঙ্গাইল পৌরসভা, মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল প্রেসক্লাব ও টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামসহ বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের জনগণ শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দিনব্যাপী প্রশাসনসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রতিমন্ত্রী টুকুর শ্রদ্ধা নিবেদন

প্রকাশের সময় : ১২:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬