ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ি থেকে ডেকে নিয়ে মাংস ব্যবসায়ীকে হত্যা

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ মুজিব (৪০) নামের এক মাংস ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে শাহ ওমর মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মুজিব কাকারা ইউনিয়নের কসাইপাড়ার ৫ নম্বর ওয়ার্ডের মৃত ফকির মোহাম্মদের ছেলে। তিনি স্থানীয় বাজারে দীর্ঘদিন ধরে মাংস ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

নিহতের ছোট ভাই আবদুল মালেক জানান, শনিবার সন্ধ্যার দিকে একই এলাকার বাসিন্দা আরিফ নামের এক যুবক বাড়িতে এসে মুজিবকে ডাকেন। ইফতারের কিছু সামগ্রী কিনে দিয়ে স্ত্রী আনোয়ারা বেগমকে সঙ্গে নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

তিনি আরও জানান, রাত ১১টার দিকে শাহ ওমর মাজারের পাশে হাত-পা ও মুখে স্কচটেপ বাঁধা অবস্থায় মুজিবকে উদ্ধার করা হয়। স্থানীয়রা তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, আরিফ ও তাদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে এবং থানায় মামলা দায়ের হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

আবদুল মালেকের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, অভিযুক্ত আরিফ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বাবাও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গাঁজাসহ একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়ে জামিনে বেরিয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে আরিফ নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

বাড়ি থেকে ডেকে নিয়ে মাংস ব্যবসায়ীকে হত্যা

প্রকাশের সময় : ১১:০০:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬