শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশিত পূর্বাভাসে সংস্থাটি জানায়, আজ রবিবার ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।সেই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আগামীকাল সোমবার রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া
প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ।পরদিন মঙ্গলবারও আবহাওয়া একই রকম থাকতে পারে। তিন বিভাগেরই কিছু জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রা অন্যদিনের মতো প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বেঙ্গল নিউজ ডেক্স 









