কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমেদ (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে ঘটনা ঘটে।
নিহত শেখ আহমেদ উপজেলার বাবুর্চি আদর্শ গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে।নির্মাণ শ্রমিক মহসিন জানান, গত একমাস যাবত সৈয়দপুর গ্রামের নাজমুল হোসেনের বিল্ডিংয়ের নির্মাণের কাজ চলছে।
আজ সোমবার সকাল সাড়ে নয় ঘটিকার সময় ছাদের সেন্টারিং (কাট বাঁশ) খোলার সময় ভুলবশত নিচে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে শেখ আহমদ।
আমি পাশের রুমে কাজ করছিলাম কোনো সারা শব্দ না পেয়ে এসে দেখি সে রুমের উপর পড়ে আছে। দ্রুত বিল্ডিং এর মালিক নাজমুল হোসেন সহ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোর্শেদ আলম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমেদ ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এস আই) তারেক হাসান জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের সাথে আলোচনা করেই লাশ হস্তান্তর করা হবে।