ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে ট্রাকের চাকায় ২ জন নিহত

  • রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:৪৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ কোম্পানির এক নারী কর্মী ও এক ভ্যানচালক নিহত হয়েছেন। 

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার ভিমপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ফুলবাড়ী উপজেলার জামডাঙ্গা গ্রামের ভ্যানচালক আইনুল হক (৫৩) ও বলিহরপুর গ্রামের রুনা খাতুন (২৩)। রুনা খাতুন রাঙ্গামাটি এলাকার প্রাণ কোম্পানির কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আইনুল হকের চার্জার ভ্যানে চড়ে রুনা খাতুনসহ আরও কয়েকজন কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ভিমপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আইনুল ও রুনা প্রাণ হারান।

দুর্ঘটনায় ভ্যানে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে একটি মামলার প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে ট্রাকের চাকায় ২ জন নিহত

প্রকাশের সময় : ০৩:৪৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬