ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রী বলেন প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন নয়

  • সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, বিগত সরকারের সময়ে আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় বা দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ রাখা হয়েছিল, যা নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক সৃষ্টি হয়।

পরবর্তীতে দলীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকে নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারি করেছে। আগামী ১২ মার্চ অধ্যাদেশটি সংসদে উপস্থাপন করা হবে। সেদিন কোন কোন অধ্যাদেশ গৃহীত হবে বা হবে না, সে বিষয়ে সংসদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার সকালে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতীকের বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে না। সংসদে আইন আকারে পাস হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পর্যায় থেকে সিদ্ধান্ত এলে প্রয়োজনে ওয়ার্ড পর্যায়েও প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে। এসময় সিসিকের চলমান ও প্রক্রিয়াধীন প্রকল্পগুলো পর্যালোচনা করে সিলেটের জলাবদ্ধতা নিরসন, খাল খনন এবং নতুন প্রকল্প গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, সুরমা নদী এবং বিভিন্ন ছড়া বা খালসংক্রান্ত নতুন প্রকল্প প্রস্তাব আকারে উপস্থাপন করা হলে মন্ত্রণালয় থেকে তা একনেক বা পরিকল্পনা কমিশনে পাঠিয়ে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এর আগে সকালে সংক্ষিপ্ত সফরে সিলেটে এসে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিমন্ত্রী বলেন প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন নয়

প্রকাশের সময় : ০৪:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬