ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ওষুধ ব্যবসায়ী অপহরণ, মুক্তিপণ দাবি

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:৩৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে
যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ফেরার পথে জাহাঙ্গীর আলম (৪৮) নামের এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। সোমবার (২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

অপহৃত জাহাঙ্গীর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের ছেলে এবং বর্তমানে যশোর শহরের ধর্মতলা এলাকায় বসবাস করেন।

ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, সোমবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে খোলাডাঙ্গা কদমতলার বাসায় ফিরছিলেন জাহাঙ্গীর আলম।পথে চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড়ে পৌঁছালে একটি প্রাইভেট কারে থাকা কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

অপহরণের কিছুক্ষণ পর রাত ১০টার দিকে জাহাঙ্গীর আলমের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর থেকে তার স্ত্রী রেশমা খাতুনের ফোনে কল আসে। এ সময় অপহরণকারীরা এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। দাবি পূরণ না হলে জাহাঙ্গীর আলমকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

যশোরে ওষুধ ব্যবসায়ী অপহরণ, মুক্তিপণ দাবি

প্রকাশের সময় : ০৪:৩৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬