ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে বিয়ে বাড়িতে দুই গ্রামের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১৫

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ০৯:২৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

মাদারীপুরে বিয়ে বাড়ির অনুষ্ঠানে নাচগানকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

গতকাল  ১২ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ার ভাঙ্গা ও উত্তর খাগছাড়া গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে উত্তর খাগছাড়া গ্রামের কাওসার তালুকদারের মেয়ের গায়েহলুদের অনুষ্ঠানে নাচগান চলছিল। সেখানে স্থানীয় ইউপি সদস্য সাগর বেপারীর (সাগর মেম্বার) গ্রুপ ও হাকিম কাজীর গ্রুপের কিশোররা অংশ নেয়। ওই সময় উপস্থিত মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

মাদারীপুরে বিয়ে বাড়িতে দুই গ্রামের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১৫

প্রকাশের সময় : ০৯:২৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫