ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দীপেন দেওয়ান বলেন দুর্নীতিবাজ দলের লোক হলেও ছাড় পাবে না

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করেছি। দুর্নীতিবাজ দলের কেউ হলেও ছাড় দেওয়া হবে না। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করব।

বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় রাঙামাটি জেলা পরিষদের হলরুমে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার ঘোষিত ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে পার্বত্য অঞ্চলে বৈষম্যহীন সুষম উন্নয়নে কাজ করা হবে। বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পর্যটন, কৃষি, কর্মসংস্হান ও অর্থনীতিসহ সব খাতকে সমন্বিতভাবে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। এতে পার্বত্য অঞ্চল এগিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপু তালুকদার, সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক,  রিপোর্টার্স ইউনিটির সভাপতি সভাপতি সুশীল প্রসাদ চাকমাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

দীপেন দেওয়ান বলেন দুর্নীতিবাজ দলের লোক হলেও ছাড় পাবে না

প্রকাশের সময় : ০১:৪২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬