ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : মন্ত্রী মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যৎ অবশ্যই চ্যালেঞ্জিং। ১৭ বছরের বিশৃঙ্খল শাসনের পর এক দিনে সবকিছু পরিবর্তন সম্ভব নয়। তবে ইনশাআল্লাহ, আমরা নির্বাচনের আগে জনগণের কাছে যে অঙ্গীকার করেছি, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব, আল্লাহর রহমত এবং আপনাদের অব্যাহত সমর্থন নিয়ে। বাংলাদেশকে একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

মন্ত্রী বলেন, ‘আজ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার ঠাকুরগাঁওবাসী, দেশের আপামর ছাত্র-জনতা, বিএনপির নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ যারা অনলাইন ও অফলাইনে আমাদের জন্য নিরলস পরিশ্রম করেছেন। ধন্যবাদ জানাই আইন-শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, সাংবাদিক ভাই-বোনদের, নির্বাচন কমিশনকে, সরকারের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের, একটি চমৎকার নির্বাচন সম্পন্ন করা, সুষ্ঠুভাবে সরকার গঠন এবং গত দুই সপ্তাহ দেশ পরিচালনায় সহযোগিতা করার জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : মন্ত্রী মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০২:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬