ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাসুম বিল্লাহকে প্রকাশ্যে গুলি করে হত্যা

  • খুলনা প্রতিনিদি
  • প্রকাশের সময় : ০১:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

খুলনা  মহানগরীর ব্যস্ততম ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ।

বুধবার রাত ৯টার দিকে বাটা দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অশোক ঘোষ নামে এক ব্যক্তিকে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। উল্লেখ্য, তার বড় ভাই ও নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ২০২০ সালে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে ডাকবাংলা মোড়ে অবস্থান করছিলেন মাসুম বিল্লাহ। এসময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই মহানগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাৎক্ষণিক অভিযানে পুলিশ সন্দেহভাজন অশোক ঘোষকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ ও এর সাথে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

মাসুম বিল্লাহকে প্রকাশ্যে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ০১:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬