ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। অগ্রিম টিকিট বিক্রি শুরুর চতুর্থ দিনে আজ শুক্রবার বিক্রি হচ্ছে ১৭ মার্চের ঈদযাত্রার টিকিট।রেলওয়ের ঘোষণা অনুযায়ী, যারা আগামী ১৭ মার্চ ট্রেনে ভ্রমণ করবেন, তাদের ৭ মার্চ অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে।

ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করবে রেলওয়ে। যাত্রীদের টিকিট কেনা সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঈদযাত্রা ঘিরে গত মঙ্গলবার (৩ মার্চ) শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ওইদিন ১৩ মার্চের ঈদযাত্রার টিকিট বিক্রি করা হয়। গত শুক্রবার বিক্রি হয়েছে ট্রেনের ১৬ মার্চের টিকিট।রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের অগ্রিম টিকিট বিক্রি হবে ৯ মার্চ।

এছাড়াও ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। সেদিন পাওয়া যাবে ২৩ মার্চের অগ্রিম টিকিট। এরপর ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ বিক্রি করা হবে যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের ট্রেনের টিকিট।

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে

প্রকাশের সময় : ১১:০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬