ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে এক অজ্ঞাত যুবক নিহত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে এক অজ্ঞাত যুবক (২৬) নিহত হয়েছেন। এসময় নিহতের সঙ্গে থাকা দুই সহযোগী ছিনতাইকারী দৌড়ে পালিয়ে গেছেন।

আজ  সকাল ৬টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ই তলা এলাকায় এ ঘটনা ঘটেছে।তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতের নাম-পরিচয় জানতে পারেনি বলে জানান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলযোগে এসে এক পথচারীকে আটকে ছিনতাই করার চেষ্টা করলে স্থানীয় জনতা আটকে দেন।

এসময় ছিনতাইকারী দলের দু’জন দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও নিহত ব্যক্তি জনতার কাছে ধরা পড়ে যান এবং জনতা তাকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে উত্তেজিত জনতা ছিনতাইকারীদের সঙ্গে থাকা ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। বর্তমানে আমাদের পুলিশ সেখানে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে এক অজ্ঞাত যুবক নিহত

প্রকাশের সময় : ১১:৪০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬