ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে কালোবাজারি গ্রেফতার ১

ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে টিকিট কালোবাজারির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন রুটের মোট ৩০টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় ডিউটিরত রেলওয়ে পুলিশ টিকিট কালোবাজারি বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত টিকিট কালোবাজারি মনসুর আহমেদ কাজল (৪০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, গ্রেফতার মনসুর আহমেদ কাজল দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ট্রেনের টিকিট সংগ্রহ করতেন ও পরে সেই টিকিট আগ্রহী যাত্রীদের কাছে বেশি দামে বিক্রি করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এমনটাই জানিয়েছেন।

অভিযানের সময় তার কাছ থেকে বিভিন্ন রুটের মোট ৩০টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি জয়নাল আবেদিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে কালোবাজারি গ্রেফতার ১

প্রকাশের সময় : ১১:৫০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬