ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রী মিলনের মায়ের মৃত্যুর খবরটি ‘গুজব’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের রত্নগর্ভা মা মাহমুদা হকের মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে।

আজ রোববার ড. এহছানুল হক মিলনের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই বিভ্রান্তি দূর করা হয়।পেজে দেওয়া ওই পোস্টে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে তার মায়ের মৃত্যুর বিষয়ে যে সংবাদটি প্রচার করা হচ্ছে, তাতে কোনো সত্যতা নেই। ড. মিলনের মা বর্তমানে সুস্থ আছেন। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

পোস্টের মাধ্যমে ড. এহছানুল হক মিলনের পক্ষ থেকে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এই ধরনের কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। ভিত্তিহীন সংবাদ শেয়ার করা থেকে বিরত থাকুন।

উল্লেখ্য, ড. মিলন ও তার মায়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কিছু আইডি ও পেজ থেকে এই মিথ্যা খবরটি ছড়ানো হচ্ছিলো। বিষয়টি নজরে আসার পর দ্রুত তা স্পষ্ট করার উদ্যোগ নেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

শিক্ষামন্ত্রী মিলনের মায়ের মৃত্যুর খবরটি ‘গুজব’

প্রকাশের সময় : ০৪:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬