ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খাল থেকে এক অজ্ঞাত পুরুষের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি বৃষ্টিধারা খালের পানিতে স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

‎সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন পূর্বে দুর্বৃত্তরা গুম করার উদ্দেশ্যে লাশটি কচুরিপানার নিচে রেখে যায়। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তকরণে লাশের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিংয়ের জন্য সিআইডি ও পিবিআই টিমকে খবর দেওয়া হয়েছে।

‎লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১২:৩৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬