
গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকায় প্যারাসুট নারিকেল তেল কোম্পানির পরিবেশকের কাজে নিয়োজিত সেলিম নামে এক বিক্রয়কর্মীকে কুপিয়ে এক লাখ ৮১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গত রবিবার রাতে গাছা থানাধীন গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে। আহত সেলিম ফেনী জেলার লক্ষ্মীপুর এলাকার বলে জানা গেছে। তিনি টঙ্গী পূর্ব থানার বনমালা এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্যারাসুট নারিকেল তেল কোম্পানির পরিবেশকের কাজে নিয়োজিত বিক্রয়কর্মী ও তার সহকর্মীরা ব্যবসার টাকা নিয়ে যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাদের কাছে থাকা ১ লাখ ৮১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
বেঙ্গল নিউজ ডেক্স 








