ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বাজারে আগুন লেগে পাটের গুদামসহ ২০ দোকানে আগুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় একটি বাজারে আগুন লেগে পাটের গুদামসহ ২০টি দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বহরপুর বাজারে এ ঘটনা ঘটে। খবর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সরেজমিন দেখা যায়, বাজারের চারপাশে শত শত মানুষ দাঁড়িয়ে আছে; ধোঁয়া উঠছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজে ব্যস্ত। যাদের দোকানের মালামাল পুড়ছে তারা অক্ষত মালামাল সরিয়ে নিচ্ছিলেন।

বহরপুর বাজার এলাকার বাসিন্দা স্থানীয় মানিক মোল্লা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়। তারপর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। তখন স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুরু করে। আর যে যার যার মতো বালতি কলসিতে পানি ভরে ছিটাতে শুরু করে। তার পাশে দাঁড়িয়ে থাকা আনিস বিশ্বাস বলেন, আগুনে পাটের গোডাউন, তুলা ও কাপড়ের দোকানসহ অনেক দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস আসতে আসতে দোকান পুড়ে ছাই হয়ে যায়।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, খবর পেয়ে রাজবাড়ী, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বেলা পৌনে ১২টার দিকে তা নিয়ন্ত্রণে আসে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তার। আগুনে ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, আগুনে ২০টি দোকান পুড়ে গেছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা এখনই বলা সম্ভব নয়। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, কীভাবে আগুন লেগেছে তা অনুসন্ধান করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সরকারি বিধি অনুযায়ী সহযোগিতা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজবাড়ীতে বাজারে আগুন লেগে পাটের গুদামসহ ২০ দোকানে আগুন

প্রকাশের সময় : ১২:১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬