ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্মাণাধীন ভবনের পাশ থেকে বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার

রাজধানীর লালবাগের ডুরি আঙ্গুল লেন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে মো. মাইনুদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মাইনুদ্দিন ওই এলাকার স্থায়ী বাসিন্দা এবং একটি বাড়ির মালিক বলে জানা গেছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার এসআই অপু মিত্র জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে নির্মাণাধীন ভবনের পাশ থেকে ওই বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এসআই আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে-নিহত মাইনুদ্দিন অবিবাহিত ছিলেন এবং নির্মাণাধীন ভবনটির পাশেই তার নিজস্ব একটি বাড়ি রয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং রক্তের দাগ পাওয়া গেছে।

তিনি বলেন, এটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্মাণাধীন ভবনের পাশ থেকে বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১১:২৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬