ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৩১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জে একদিনের ব্যবধানে আরেক মোটরসাইকেল আরোহী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বাসের সাথে ধাক্কা লেগে হৃদয় (৩০) নামের ওই মোটরসাইকেল আরোহী মারা যান।

মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট এলাকায় সিলেটগামী বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় ফেঞ্চুগঞ্জ উপজেলার কচুয়াবহর গ্রামের বাসিন্দা। পুলিশ বাস ও চালককে আটক করেছে বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির।

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় হৃদয়কে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, এর আগে গত রবিবার ফেরীঘাট এলাকার বিজনেস ম্যানেজমেন্ট কলেজ সংলগ্ন সড়কে নির্মাণাধীন ব্রিজের জন্য রাখা বালুতে পিছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাথী খাতুন নামের এক এনজিওকর্মী নিহত হন। আহত হন তার সাথে থাকা মোটরসাইকেল চালক আরেক এনজিওকর্মী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময় : ১১:৩১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬