ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে প্রার্থী চূড়ান্ত বৈঠক আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে বিএনপির সংসদীয় দল।

বুধবার বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সংসদীয় দলের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে।বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করছেন বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেন, ‘কালকে প্রথম অধিবেশন। এর প্রস্তুতির অংশ হিসেবে এই বৈঠক।’

বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে দিনের কর্মসূচিতে রয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। এই অধিবেশন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।

সরকারি দলের সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, প্রথম অধিবেশন অন্তবর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপিত হবে। এছাড়া এই অধিবেশনের শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ সংসদের নেতা নির্বাচিত করা হয়। সেদিন বিকালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

৩০০ আসনের জাতীয় সংসদে দুটি আসনের নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে। বাকি ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন পেয়েছে।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সব প্রস্তুতি গুছিয়ে এনেছে সংসদ সচিবালয়। সংসদ অধিবেশনের কক্ষ, স্পিকার ও ডেপুটি স্পিকার, সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতার কক্ষ ঠিকঠাক করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে জাতীয় সংসদ ভবনও আক্রান্ত হয়। ফলে সব কিছু সংস্কার করতে হয়েছে সংসদ সচিবালয়কে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে প্রার্থী চূড়ান্ত বৈঠক আজ

প্রকাশের সময় : ০১:২৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬