ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাটকা ধরার অপরাধে চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড

চাঁদপুর মতলব উত্তরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত আটক ১৪ জেলেকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছে। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- নুর মোহাম্মদ (২৭), ইকবাল হোসেন (২০), আলাউদ্দিন (৩৬), কামাল হোসেন (৪০), মো. ফিরোজ (৪৪), খলিল হোসেন (৩০), সুমন (৩৫), নবীর হোসেন (৩৫), মো. সাগর (২০), মো. জামাল (২৮), ইমাম হোসেন (১৯), আবুল হোসেন (৪৩), হানিফা (৩৫) ও আল আমিন (২১)। এদের বাড়ি চাঁদপুর সদর, মতলব উত্তর ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায়।

রাতে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, জাটকা সংরক্ষণে মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি বেহুন্দী জাল, একটি চাপ জাল ও প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৪টি মাছ ধরার নৌকা ও ৪টি অ্যাংকর জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং মাছ ধরার নৌকা ও অ্যাংকর নৌ পুলিশের হেফাজতে রয়েছে।

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস ও মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো: আহসান হাবিব সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, ভবিষ্যৎ ইলিশ উৎপাদনের জন্য জাটকা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ জাটকা শিকার করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল করতে জাটকা রক্ষা কল্পে সরকার নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। অভয়াশ্রম এলাকায় কেউ অবৈধ জাল ফেলে মাছ শিকার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

জাটকা ধরার অপরাধে চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড

প্রকাশের সময় : ১১:২৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬