ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এই সংসদ জনগণের ইচ্ছা পূরণে কাজ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১২:১৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ জনগণের ইচ্ছা পূরণে কাজ করবে-এটা আমাদের (বিএনপির) অঙ্গীকার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘আজ জনআকাঙ্ক্ষা, প্রত্যাশা ও গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ।’

আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার আগে তিনি এ মন্তব্য করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকের এই মুহূর্তের জন্য সমগ্র জাতি দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করেছে, সংগ্রাম, আন্দোলন ও রক্ত দিয়েছে। এই সংসদের জন্য আমাদের সন্তানেরা জীবন দিয়েছে।’

আজ একটি ঐতিহাসিক মুহূর্ত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেই জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এই সংসদ জনগণের ইচ্ছা পূরণে কাজ করবে-এটা আমাদের (বিএনপির) অঙ্গীকার।’

তিনি আরও বলেন, ‘আজকে জনগণের প্রত্যাশিত সংসদ বসতে যাচ্ছে। এই সংসদের মাধ্যমে গণতন্ত্রের পদযাত্রা শুরু হবে। জুলাই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

এই সংসদ জনগণের ইচ্ছা পূরণে কাজ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রকাশের সময় : ১২:১৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬