ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন

  • রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহতের ঘটনায় বাগেরহাট জেলা প্রশাসন ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।শুক্রবার (১৪ মার্চ) বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাহ উদ্দিনকে প্রধান করে গঠিত এই কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- পুলিশ বিভাগের রামপাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) একজন পরিদর্শক।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, ভয়াবহ এই দুর্ঘটনাটি কীভাবে ঘটল এবং এতে কার অবহেলা ছিল, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএর সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে যার অবহেলা প্রমাণিত হবে, তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটে বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন

প্রকাশের সময় : ১১:১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬