ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

কুমিল্লায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের রায়চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন ওই গ্রামের আবদুল মালেক ভূইয়ার ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই আনিসুর রহমান ভূইয়া ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার আজ শনিবার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে গ্যাসের চুলার রাইজার নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ছোট ভাই আনিসুর রহমান ভূইয়া বড় ভাই বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত আনিসুর রহমান ভূইয়া পালিয়ে যান। তবে এ ঘটনায় তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

প্রকাশের সময় : ১২:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬