
ঢাকার ধামরাইয়ে পুকুর থেকে সাবেক ইউপি সদস্য হাজী মোহাম্মদ হায়াত আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার চৌহাট ইউনিয়নের দ্বিমুখা এলাকার একটি পুকুর থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। এর আগে শুক্রবার মাগরিবের নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি, কিন্তু আর বাড়িতে ফিরে আসেননি।
নিহত হাজী মোহাম্মদ হায়াত আলী চৌহাট ইউনিয়নের দ্বিমুখা গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের কয়েকবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার মাগরিবের নামাজ শেষে বাড়ির পথে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।
জানা গেছে, হাজী মোহাম্মদ হায়াত আলী একটি চোখে কম দেখতেন। ধারণা করা হচ্ছে, নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুকুরটিকে রাস্তা মনে করে অসাবধানতাবশত পানিতে পড়ে যান। ঘটনার সময় আশপাশে কেউ না থাকায় তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।
বেঙ্গল নিউজ ডেক্স 









