ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের বিয়ের দাবিতে ৫ সন্তানের জনকের বাড়িতে ৪ সন্তানের জননীর অনশন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে পরকীয়া সম্পর্কের জেরে চাঞ্চল্যকর এক ঘটনার সৃষ্টি হয়েছে। চার সন্তানের জননী নাগিস বেগম (৬০) কথিত প্রেমিক আবু বক্কার কাজি (৪৫) এর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করে অবস্থান নেওয়ায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের নাগিস বেগম ও আবু বক্কার কাজির মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে এলাকাবাসীর দাবি। এ সম্পর্কের জেরে একাধিকবার তারা বাড়ি ছেড়ে পালিয়েও যান। এর আগে দুই দফায় তারা ঢাকার সাভার এলাকায় পালিয়ে গিয়েছিলেন বলে জানা গেছে। পরে আবু বক্কারের প্রথম স্ত্রী তাদের খুঁজে বের করে বাড়িতে ফিরিয়ে আনেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ৫ সন্তানের জনক আবু বক্কারের কাজির প্রথম স্ত্রী নুপুর আক্তার বলেন, আমাদের সংসারে পাঁচ জন সন্তান রয়েছে। বর্তমানে আমার স্বামী একটি মামলায় জেলে আছেন।

তিনি আরও বলেন, আমার স্বামী যদি জেল থেকে এসে নাগিসকে ঘরে তুলে নেয়, তাতে আমার আপত্তি নেই। তবে এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব কে নেবে?

অন্যদিকে নাগিস বেগম দাবি করেন, আবু বক্কার কাজি তাকে বিয়ে করেছেন এবং তিনি ওই বাড়িতেই থাকতে চান। তার ভাষ্য, আবু বক্কার আমাকে বিয়ে করেছে। আমি এখানেই থাকব। আমি বক্কারের স্ত্রী।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীর মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে কেন্দ্র করে ভিডিওসহ বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে এলাকায় কৌতূহল ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ফরিদপুরের বিয়ের দাবিতে ৫ সন্তানের জনকের বাড়িতে ৪ সন্তানের জননীর অনশন

প্রকাশের সময় : ০৩:৩৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬