ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে অশ্লীল ছবির দেখিয়ে ১২ লাখ টাকা আত্মসাৎ, মূলহোতা গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারীতে পর্নোগ্রাফির ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চক্রটির মূলহোতা বদিউল আলম তুহিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১২ জুন  বৃহস্পতিবার রাতে কুমিল্লা সদর থানার হাউজিং এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বোয়ালমারী থানা পুলিশ।গ্রেপ্তার বদিউল আলম তুহিন কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামের শাহ আলমের ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই প্রবাসীর স্ত্রীর মোবাইল থেকে পারিবারিকভাবে পরিচিত তানিয়া খানম নামে এক নারী ব্যক্তিগত ভিডিও সংগ্রহ করে। পরবর্তীতে সেই ভিডিও এডিট করে অশ্লীল ভিডিও তৈরির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চক্রটি ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন সময়ে ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ১১ লাখ ৭০ হাজার টাকা আদায় করে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী গত বছরের ২২ ডিসেম্বর বোয়ালমারী থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলা নম্বর ৯। পুলিশ জানায়, পর্নোগ্রাফি ও প্রতারণায় জড়িত এই চক্রের সদস্যরা হলেন- গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের মো. মফিজুর রহমানের ছেলে সেলিম খান ওরফে সুমন শিকদার (৩৩), তার স্ত্রী ফারজানা বেগম (৩২), নয়নীপাড়া গ্রামের মুক্তার মোল্লার ছেলে মুজাহিদ (২৫), কাশিয়ানী উপজেলার আদর্শ গ্রামের ইউসুফ খানের মেয়ে তানিয়া খানম (৩২) এবং আলফাডাঙ্গা উপজেলার শিকিপাড়া গ্রামের দেলোয়ার হোসেন মোল্লার মেয়ে কাকলী বেগম (৩২)।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম দেওয়ান বলেন, দীর্ঘ ৬ মাস ধরে প্রযুক্তির সহায়তায় নজরদারি চালিয়ে অবশেষে মূলহোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর আগেই মামলার অন্য আসামিদের মধ্যে কাকলী বেগম, তানিয়া খানম ও মুজাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মামলার অন্যতম প্রধান আসামিকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুরে অশ্লীল ছবির দেখিয়ে ১২ লাখ টাকা আত্মসাৎ, মূলহোতা গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:৪১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫