ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার দাউদকান্দিতে চাল ভাঙানোর মেশিনে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পৌর সদর বাজারে গ্রাইন্ডার মেশিনের বেল্টে ওড়না পেঁচিয়ে শাহিনা আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। রবিবার (১৫ মার্চ) দুপুর ১২টায় দাউদকান্দি পৌরবাজারে মনির মিয়ার রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাপেরচর গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিনা আক্তার ও তার স্বামী শাহাবুদ্দিন মনির মিয়ার রাইস মিলে চাল ভাঙাতে আসেন।দুপুরে হলুদ ও মরিচ গুঁড়ো করার জন্য ওই গ্রাইন্ডার মেশিনে আসেন শাহিনা আক্তার। এসময় মনির মিয়া মেশিনে হলুদ-মরিচ ভাঙাচ্ছিলেন। অসাবধানতাবশত তার মাথায় থাকা ওড়না মেশিনের বেল্টে পেঁচিয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে তিনি গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার ওসি এম আব্দুল হালিম এবং ওসি (তদন্ত) সামছুল আলমসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি এম আবদুল হালিম কালের কণ্ঠকে জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লার দাউদকান্দিতে চাল ভাঙানোর মেশিনে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর

প্রকাশের সময় : ০৩:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬