কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।নিহত চালকের বিষয়ে রেল পুলিশকে অবগত করা হয়েছে।’
ঝিনাইদহ প্রতিনিধি 
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় আলাউদ্দীন নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। রবিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বড়বামনদাহ রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার এ এম বি এম ব্রিক্সের ট্রলি ইট নিয়ে কোটচাঁদপুরের বড়বামনদাহ গ্রামে আসে।