ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার ঝালকাঠিতে

  • বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:২৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

ঝালকাঠির গাবখান চ্যানেলে গোসল করতে নেমে নিখোঁজের তিনদিন পর আলিফ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে একই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্বজন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম চৌধুরীর ছেলে আলিফ।ঈদের পাঁচদিন আগে ঝালকাঠির কিফাইতনগর এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে আসে। গত শনিবার দুপুরে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সঙ্গে বাড়ির পাশের গাবখান চ্যানেলে গোসল করতে নামে আলিফ।

তবে আলিফ সাঁতার জানতো না। গোসলের একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালান। পরে বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে উদ্ধারে কাজে অংশ নেয়। গতকাল দুপুরে ডুবে যাওয়া স্থান থেকে তার মরদেহ উদ্ধার ভেসে উঠতে থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, তিনদিন পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার ঝালকাঠিতে

প্রকাশের সময় : ১১:২৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬