ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ ঘণ্টা পর সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক সিলেটের সঙ্গে

  • সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

সিলেট-আখাউড়া রেলপথে ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকলের তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশন টেনে আনা হয়। এর আগে সকাল ৬টা দিকে মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়।

জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

এতে করে চরম ভোগান্তিতে পড়তে হয় সিলেটগামী কয়েক শ ট্রেনের যাত্রীকে। পরে সকাল ৯টায় ঢাকাগামী কালীন এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশন আনা। পরে সকাল ৯টায় সিলেটের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, ‘সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে শমশেরনগর রেলস্টেশনে আনা হয়েছে। ঢাকাগামী কালীন এক্সপ্রেস এক ঘণ্টা বিলম্ব হয়েছে।’

কুলাউড়া স্টেশনমাস্টার রোমান আহমেদ বলেন, ‘সিলেট থেকে বিকল্প একটি ইঞ্জিন এসে উপবন এক্সপ্রেসকে উদ্ধার করেছে।শমশেরনগর রেলস্টেশনে ঢাকাগামী কালীন এক্সপ্রেস ও সিলেটগামী উপবন এক্সপ্রেস এখন দাঁড়িয়ে আছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

৩ ঘণ্টা পর সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক সিলেটের সঙ্গে

প্রকাশের সময় : ১২:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬