ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে

মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেলাল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিন শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, স্তব্ধ হয়ে পড়েছে গ্রামবাসী।

নিহতরা হলেন- ওই গ্রামের আশিক আলীর ছেলে আতাউর রহমান ইমাদ (৮), সাহেব আলীর ছেলে লাবিউর রহমান লাবিব (৭) এবং দিঘলকান্দি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২)।

স্থানীয় বাসিন্দা সাহেল আহমদ জানান, বুধবার দুপুরে বাড়ির পাশের জমিতে পাঁচ শিশু একসঙ্গে খেলাধুলা করছিলো। খেলতে খেলতে ইমাদ, লাবিব ও জিসান অসাবধানতাবশত পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফটিগুলি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের মাতম চলছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে

প্রকাশের সময় : ১২:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬