ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ কুমিল্লায়

কুমিল্লায় বাকবিতণ্ডার জেরে প্রতিপক্ষের মারধরে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার রাতে জেলার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত বৃদ্ধের নাম জুলুস মিয়া (৫৫)। তিনি সুবিল ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, পূর্ব নারায়নপুর গ্রামের সিদ্দিকের ছেলে কামাল দোকা‌নের সাম‌নে থাকা একটি কুকুরকে লাথি দিলে জুলুস মিয়া এর প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। যা পরে হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে কামালের ভাই আনোয়ার (২৮), আলী আহম্মদ (৩০) এবং চাচাতো ভাই ফখরুল মিলে জুলুস মিয়াকে এলোপাতাড়ি পিটাতে থাকেন।

এ সময় কামাল জুলুস মিয়ার শরীরে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের নাতি আকাশ বলেন, ‘আমি বাড়ির পাশে একটি মাচায় বসে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি আমার দাদা মাটিতে পড়ে আছেন, আর বাকিরা দৌড়ে পালিয়ে যাচ্ছে।’

নিহতের বড় ছেলে ইব্রাহিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাবাকে যারা এভাবে নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

ওসি মো. মনিরুজ্জামান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ কুমিল্লায়

প্রকাশের সময় : ০১:২২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬