
গাজীপুরের টঙ্গীতে চিহিৃত ছিনতাকারীর ছুরিকাঘাতে চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় টঙ্গীর পাগাড় এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন, পোশাক শ্রমিক রাজু, ইমরান, সোহেল ও ফয়সাল। এ ঘটনার সময় স্থানীয় জনতা ছিনতাইকারি আকতার ও জুনায়েদকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।
আহত রাজু জানান, গত পাঁচদিন আগে রিফাত নামে এক ব্যক্তির মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারি আকতার। পরে ওই মোবাইল ফেরত চাইলে ১০ হাজার টাকা দাবি করে সে। একপর্যায়ে রিফাত দুই হাজার পাঁচশত টাকা দেন। কিন্তু এতেও আকতার মোবাইল দিতে রাজি হয়নি।
এ ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে মোবাইল উদ্ধার করতে পাগাড় কুমিল্লাপট্রি আকতারের বাসায় যান। এ সময় আকতার বিষয়টি টের পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এতে চারজন আহত হয়। পরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আকতার ও তার সহযোগী জুনায়েদকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন।
এ ব্যাপারে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বেঙ্গল নিউজ ডেক্স 








