ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী কোম্পানীগঞ্জে মাদ্রাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আলী হোসেন তাহসিন (১১) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার দারুল উলূম একাডেমি মাদ্রাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাহসিন একই ওয়ার্ডের পশ্চিম করালিয়া গ্রামের কালা কাজীর বাড়ির মো. নুর টিপুর ছেলে ও মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮দিন ঈদের ছুটি শেষে মাদ্রাসায় আসে তাহসিন। পরে গত বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় হিফ্‌জ পড়া শেষে ঘুমিয়ে যায়। শুক্রবার ভোরের দিকে সহপাঠীরা ও শিক্ষক তাকে পড়ার জন্য ডাকে।

এ সময় তার কোনো সাড়া শব্দ না পেয়ে মুখে পানি ছিটালেও নিথর দেহ পড়ে থাকতে দেখে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যোগাযোগ করা হলে দারুল উলূম একাডেমি মাদ্রাসার দায়িত্বে থাকা শিক্ষক ইমরান হোসাইন বলেন- ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে সব তথ্য নিয়ে গেছে। আপনারা নিউজ করতে হলে পুলিশের সঙ্গে কথা বলেন।

ওখান থেকে তথ্য নিয়ে নিউজ করেন। বড় হুজুর চরমোনাই গেছেন। আমাকে দায়িত্ব দিয়ে গেছেন। কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম মানবজমিনকে বলেন- নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

নোয়াখালী কোম্পানীগঞ্জে মাদ্রাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০১:২১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬