ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বানারীপাড়ায় খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালের বানারীপাড়ায় একটি খাল থেকে ভাসমান অবস্থায় ইউনুস আলী (৬০) নামের এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন সন্ধ্যা নদীর একটি শাখা খালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠায়।

জানা গেছে, ইউনুস আলী উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দেরহাওলা ব্রিজ নির্মাণকাজে শ্রমিক হিসেবে কাজ করতেন।তিনি শুক্রবার (৩ এপ্রিল) বিকেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়।

এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, ‘খালে ভাসমান অবস্থায় ইউনুস আলীর লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য লাশটি বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ঘটনাটি তদন্তাধীন রয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

বরিশালে বানারীপাড়ায় খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৪:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬