ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের নাগরপুরে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে উপজেলার মোকনা ইউনিয়নের জগতলা পূর্বপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- সাগর শিকদার (২২) ও সাব্বির শিকদার (২০)। তারা ওই এলাকার কালাম শিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের লক্ষ্যে নাগরপুর থানা পুলিশের একটি দল শনিবার রাতে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে কোনড়া মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, পার্শ্ববর্তী জগতলা পূর্বপাড়ায় মাদক কেনাবেচা হচ্ছে।

এই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কিরণের চায়ের দোকানের সামনে অবস্থানরত দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সাগরের কাছ থেকে ১২ পিস এবং সাব্বিরের কাছ থেকে ১০ পিস, মোট ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবা রোববার রাত ১২টা ৩০ মিনিটে থানায় জব্দ করা হয়।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন মুঠোফোনে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইলের নাগরপুরে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৪:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬