ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিএনজিকে চাপা দিয়ে ৪ জন নিহতের ঘটনায় ভটভটি চালক গ্রেপ্তার রাজশাহীতে

রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজিকে চাপা দিয়ে চার যাত্রীকে হত্যার অভিযোগে মো. আলমগীর (৪০) নামে এক ভটভটি চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নীমতলা গ্রামের বাসিন্দা।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের শাহমখদুম থানার সিটিহাট মোড় এলাকা থেকে র‌্যাব-৫, রাজশাহীর একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ৯ মার্চ সকালে বাঘা-লালপুর সড়কের চন্ডিপুর এলাকায় একটি সিএনজিকে চাপা দেয় ভটভটি। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পর র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানি ছায়াতদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় ভটভটি চালক আলমগীরকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। পরে তাকে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সিএনজিকে চাপা দিয়ে ৪ জন নিহতের ঘটনায় ভটভটি চালক গ্রেপ্তার রাজশাহীতে

প্রকাশের সময় : ০৫:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬