ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে উপজেলার বলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই উজ্জ্বল খানকে (৪০) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (৭ এপ্রিল) স্ত্রী রুবিনা আক্তার ওরফে পোনা খাতুনকে (৩৫) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বাগ্‌বিতণ্ডা হয়। পরে রাতের কোনো উজ্জ্বল ঘুমিয়ে পড়লে স্ত্রী রুবিনা ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য জরিনা খাতুন জানান, উজ্জল-রুবিনা দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। প্রায়ই তারা ঝগড়া বিবাদে লিপ্ত হতো। এরই জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, অভিযুক্ত স্ত্রী রুবিনা আক্তার চায়না ওরফে পোনাকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

প্রকাশের সময় : ০৪:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬