ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে হাওরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ যুবক, পরদিন মিলল ভাসমান মরদেহ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাড়াগাঁও মহল্লার পার্শ্ববর্তী হাওর থেকে সজলু মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সজলু মিয়া উপজেলার তাতারী মহল্লার নূর হোসেনের ছেলে। তিনি পরিবারসহ বড় বান্দ এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হাওরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সজলু মিয়ার নিজস্ব ভিটামাটি না থাকায় পরিবার নিয়ে বড় বান্দে বসবাস করতেন।এর আগে, সোমবার সকাল ৯টায় মাছ আহরণ করতে গিয়ে আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার খবর পান হাওরে তার মৃতদেহ ভেসে ওঠে।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

হবিগঞ্জে হাওরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ যুবক, পরদিন মিলল ভাসমান মরদেহ

প্রকাশের সময় : ০৪:৪৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬