
নড়াইলের লোহাগড়া উপজেলার পূর্ব চরকালনা এলাকায় মধুমতি রেল সেতুর পশ্চিম পাশে ট্রেনে কাটা পড়ে আকরাম মোল্যা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম লোহাগড়া উপজেলার চরবকজুড়ি গ্রামের খালেক মোল্যার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, আকরাম মোল্যা তার নাতিকে স্কুলে দিয়ে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরিবারের সদস্যরা জানান, আকরাম কানে কম শুনতেন।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, পুলিশ আকরামের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নড়াইল প্রতিনিধি 








