ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে

  • রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নববর্ষের বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়।

সভায় জেলা প্রশাসক জানান, নববর্ষ উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন মেলার আয়োজন করা হবে। অনুষ্ঠানগুলোকে সার্বজনীন ও আনন্দঘন করতে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। উৎসব চলাকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রস্তুতি সভায় জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়াকোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা এবং জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় উপস্থিত বক্তারা নববর্ষের ঐতিহ্য বজায় রেখে একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন গঠনমূলক প্রস্তাবনা তুলে ধরেন। সবার সহযোগিতায় কুড়িগ্রামে একটি প্রাণবন্ত পহেলা বৈশাখ উদযাপিত হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে

প্রকাশের সময় : ০৪:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬